খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে আমীরে জামায়াতের উদ্বেগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ণ
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে আমীরে জামায়াতের উদ্বেগ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে এ বার্তা দেন তিনি।

জামায়াতে আমির বলেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির সংবাদে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তার সার্বিক শারীরিক অবস্থার ব্যাপারে আমরা নিয়মিত খোঁজখবর রাখছি।’

ডা. শফিকুর রহমান লিখেছেন, মহান রাব্বুল আলামীনের দরবারে আন্তরিক আরজ— আল্লাহ তা’য়ালা যেন তাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন, সকল কষ্ট সহজ করে দেন এবং তার জন্য উত্তম ব্যবস্থা করে দেন।

তিনি আরও বলেন, মহান আল্লাহ আমাদের সকলকে রোগব্যাধি ও বিপদাপদ থেকে হেফাজত করুন। আমীন।’

সংবাদটি dailysangram.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।