ইরানকে নতুন হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ
ইরানকে নতুন হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ইরানে যুক্তরাষ্ট্রের চলমান হামলার মধ্যেই নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ তখনই শেষ হবে যখন দেশটির কার্যকর সামরিক বাহিনী আর থাকবে না।

এর আগে ইরানের সঙ্গে কোনো মীমাংসায় যাওয়া হবে না বলে জানান তিনি। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, এই মুহূর্তে তিনি ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী নন।

তিনি বলেন, আমরা এই মূহুর্তে ইরানের সঙ্গে কোনো সমঝোতায় যেতে চাইছি না। তারা সমঝোতা করতে চাইবে, কিন্তু আমরা এখন সমঝোতার দিকে এগোতে চাই না।

পরে ট্রাম্প আরও বলেন, চলমান বিমান হামলা এমন পরিস্থিতি তৈরি করতে পারে যে বিষয়টি নিয়ে আর আলোচনার প্রয়োজনই থাকবে না।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের যেসব আইআরজিসির সদস্য আত্মসমর্পণ করবে তাদের কোনো ক্ষতি করবে না ইসরায়েল।

অন্যদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি বলেছেন, এ যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে।

সংবাদটি starnews.com.bdওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।