সখীপুরে আড়াই হাজার লিটার তেল জব্দ, দুইজনের জেল
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে তেল মজুদ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় প্রায় আড়াই হাজার লিটার ডিজেল ও পেট্রোল উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়।
বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সখীপুর পৌরসভার উত্তরা মোড় ও পিচের মাথা এলাকায় এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে তেল বিক্রির দায়ে পূর্ব দেশ ফিলিং স্টেশনের মালিক আতিকুর রহমানকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে তেল ক্রয় ও মজুদ করার অপরাধে উত্তরা মোড় এলাকার জাহাঙ্গীর ট্রেডার্সের মালিক জাহাঙ্গীর আলমকে একই দণ্ড দেওয়া হয়।
অভিযানকালে জাহাঙ্গীর আলমের দুইটি গুদাম থেকে প্রায় আড়াই হাজার লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করা হয়।






আপনার মতামত লিখুন
Array