শততম ম্যাচে এমবাপের ১৫তম বিশ্বকাপ গোল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ । ৪:২৫ পূর্বাহ্ণ

বিশ্বকাপের রেকর্ড গোলদাতা হয়েছেন লিওনেল মেসি। তার সঙ্গে পাল্লা দেওয়ার পণ করেছেন কিলিয়ান এমবাপে। আজ (সোমবার) ইরাকের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১০০তম ম্যাচ স্মরণীয় করলেন গোল করে।

বিজ্ঞাপন

ফ্রান্সের হয়ে এদিন বিশ্বকাপে নিজের ১৫তম গোল করলেন এমবাপে। ১৪ মিনিটে তার একটি শট ক্লিয়ার করতে পারেননি ইরাকের ডিফেন্ডার। বল পান মাইকেল অলিসে। তার ব্যাকপাস থেকে জাল কাঁপান এমবাপে। তাতে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদোকে ছুঁলেন তিনি।

এর আগে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করেছিলেন এমবাপে। আজ করলেন আরেকটি গোল। তৃতীয় গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে টিকে থাকলেন তিনি। তার ওই এক গোলেই ইরাকের বিপক্ষে ১-০ গোলের লিড নিয়ে হাফটাইমে গেছে ফ্রান্স।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন