আর্জেন্টিনা-মিশর খেলা নিয়ে টাঙ্গাইলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১০

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৮ জুলাই, ২০২৬ । ৪:২০ অপরাহ্ণ

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা-মিশর ম্যাচের খেলাকে কেন্দ্র করে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীদের জন্য বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে খেলা দেখার সময় দুই শিক্ষার্থীর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে খেলা শেষে তিন বিভাগের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা চলে ভোররাত পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উভয় পক্ষের সংঘর্ষে প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হন। আহতদেরকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্র জানিয়েছে, সকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাতজন আহত শিক্ষার্থী টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে এবং গুরুতর আহত একজন মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি রয়েছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন