টাঙ্গাইলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
শুক্রবার (২৪) সকালে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে এ দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ। শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে ও সেক্রেটারি এডভোকেট সরকার কবির উদ্দিনের পরিচালনায়
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা শাখার প্রধান উপদেষ্টা আহসান হাবিব মাসুদ, জেলা সহসভাপতি বুরহানুল ইসলাম সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়া দায়িত্বশীলদের দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়
জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত দায়িত্বশীল ও নেতাকর্মীদের অংশগ্রহণে সম্মেলনটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ । ৬:২০ অপরাহ্ণ