মির্জাপুরে বংশাই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৬ জুলাই, ২০২৬ । ২:৪২ অপরাহ্ণ

টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে গোসল করতে নেমে ইসমাইল হোসেন (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) বিকাল ৪টার দিকে সহপাঠীদের সঙ্গে উপজেলার হাটুভাঙ্গা এলাকায় বংশাই নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন বলে জানা গেছে। এদিকে খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা উদ্ধারকাজ চালিয়েও তাকে উদ্ধার করতে না পেরে অভিযান সমাপ্ত করে।

ইসমাইল হোসেন গাজীপুরের কোনাবাড়ী এলাকার আমবাগ গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার গাজীপুরের কোনাবাড়ী এলাকার বাগিয়া নদীর ঘাট থেকে ৭০-৮০ জন নৌভ্রমণে মির্জাপুরে আসেন। ইসমাইল হোসেন সহপাঠীদের সঙ্গে বিকেল ৪টার দিকে মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের হাটুভাঙ্গা এলাকায় বংশাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা উদ্ধারকাজ চালিয়েও তাকে উদ্ধার করতে না পেরে সন্ধ্যায় অভিযান সমাপ্ত করে।

মির্জাপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার এরশাদ হোসেন জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকাজ চালিয়েছে। সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন