মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৯ জুলাই, ২০২৬ । ৩:১৬ অপরাহ্ণ

টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় টেকী নাগবাড়ী রাস্তা থেকে টেকীপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন হয়ে মীর রিপনের বাড়ি পর্যন্ত নবনির্মিত একটি রাস্তার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র পদপ্রার্থী খন্দকার মোতালিব হোসেন রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবু হানিফ, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম খান, বিএনপি নেতা মোতালেব হোসেন ফকির, যুবদল, ছাত্রদলসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার বিপুলসংখ্যক বাসিন্দা।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসীর একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল এই সড়কের উন্নয়ন। রাস্তা চালু হওয়ায় স্থানীয় মানুষের যাতায়াত সহজ হবে।

প্রধান অতিথির বক্তব্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র পদপ্রার্থী খন্দকার মোতালিব হোসেন বলেন, এলাকার উন্নয়ন ও জনকল্যাণে বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে। ভবিষ্যতেও নাগরিক সুবিধা বৃদ্ধি এবং প্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে স্থানীয় বাসিন্দারা রাস্তা উদ্বোধনকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এলাকার অবকাঠামোগত উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন