টাঙ্গাইলে নিজ কার্যালয়ে মাদকের টাকা লেনদেন করলেন এডিসি : ভিডিও ভাইরাল

মালেক আদনান, টাঙ্গাইল
প্রকাশের সময়: শনিবার, ১ আগস্ট, ২০২৬ । ২:৩৬ অপরাহ্ণ

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত নিজ কার্যালয়ে বসেই মাদকের টাকা লেনদেন করার একটি ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

মদ নিয়ে আলাপ-আলোচনার একপর্যায়ে তিনি নিজের মানিব্যাগ থেকে টাকা বের করে সামনে থাকা কারো হাতে দেন। কদিন আগে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।কেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, সঞ্জয় কুমার মহন্ত তার কার্যালয়ে বসে অন্যদের সাথে কেরুসহ বিভিন্ন মাদক নিয়ে আলোচনা করছেন।

একপর্যায়ে তিনি তার পকেট থেকে মানিব্যাগ বের করেন এবং সেই মানিব্যাগ থেকে ৫০০ টাকার ছয়টি নোট বের করে কারো হাতে তুলে দেন। তখন তার সামনে থেকেই কৌশলে কেউ সেই মুহূর্তটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।TV & Video

এছাড়াও তার সরকারি বাসভবনে মাদক সেবনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মাদক সংশ্লিষ্টতা ছাড়াও সরকারি অনুদান আত্মসাৎ ও ঘুষের বিনিময়ে সরকারি সেবা প্রদানসহ তার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ।

এর আগে ২০২১ সালে করোনাকালীন সময়ে সরকারি ত্রাণ নষ্ট করার অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়। ২০২৩ সালে সঞ্জয় কুমার মহন্ত বগুড়ার ধুনটে সহকারী কমিশনার (ভূমি) থাকাকালীন ঘুষ ছাড়া সেবা দিতেন না।

এ বিষয়েও তার বিরুদ্ধে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তাকে শাস্তিস্বরূপ বদলি করা হয়। এছাড়াও ধুনট উপজেলার ইউএনও থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। যা নিয়ে পরবর্তীতে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান টিম গঠন করে।

এ বিষয়ে কথা বলতে বৃহস্পতিবার সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

তবে এর আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। বিষয়টি আমার নলেজে নেই।’

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন