ঘাটাইলে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু, চালক আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ । ১:৪১ অপরাহ্ণ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কলেজ মোড় এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শহিতন (৬০) নামে এক পথচারী নারী নিহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল কলেজ মোড় চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহিতন সড়ক পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে দুর্ঘটনায় জড়িত এমডি সুপার পরিবহনের বাসটি জব্দ করে থানায় নিয়ে যায় এবং চালককে আটক করে।

ঘাটাইল থানার ওসি মো. মোকসেদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন