সখীপুরে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ । ৪:২৭ অপরাহ্ণ

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চালক নিহত হয়েছেন।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার কুতুবপুর উত্তর ইছামারী এলাকায় এ ঘটনা ঘটে বলে সখীপুর থানার ওসি মো. মুরাদ হোসেন জানিয়েছেন।

নিহত ৫০ বছর বয়সি শাহ আলম ওই এলাকার বুজরুত আলীর ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, সকালে শাহ আলম নিজের অটোভ্যান চার্জে দেওয়ার সময় অসাবধানতাবশত তারে জড়িয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি মো. মুরাদ হোসেন।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন