টাঙ্গাইল আদালতে পিপি-জিপিসহ ১০১ আইন কর্মকর্তা নিয়োগ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ । ৯:১২ অপরাহ্ণ

টাঙ্গাইল বিচার বিভাগের বিভিন্ন আদালতে পিপি-জিপিসহ ১০১ জন আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। রোববার আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব (জিপি/পিপি) ফারুক হোসাইন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম রিপন। একই আদালতের জিপি হয়েছেন অ্যাডভোকেট মো. মোয়াজ্জেম হোসেন বাবুল। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হয়েছেন অ্যাডভোকেট মো. ওমরাও খান দীপু।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মির্জা আরিফ ইখতিয়ার খোকন ও অ্যাডভোকেট নিহাদ রায়হান সজিব। শিশু সহিংসতা ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হয়েছেন অ্যাডভোকেট খন্দকার মো. রোকনুজ্জামান। অতিরিক্তর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান মিয়া।

বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হয়েছেন অ্যাডভোকেট মো. শাহাজাহান কবীর। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম মোস্তফা ও মো. ফরিদ আহমেদ ভূঁইয়া, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোনায়েম হোসেন খান আলম ও মো. জহুর আজহার খান, পারিবারিক আপিল আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান ও ইলিয়াস খান পারভেজ।

জেলা জজ আদালতে পাঁচজনকে অতিরিক্ত সরকারি কৌঁসুলি, দায়রা জজ আদালতে সাতজনকে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, জেলা জজ আদালতে সহকারী কৌঁসুলি ১৬ জন ও দায়রা জজ আদালতে সহকারী কৌঁসুলি ৫৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন