তরী হত্যার প্রধান আসামি রোমানের ফাঁসির দাবিতে ঘাটাইলে মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ । ৮:২৬ অপরাহ্ণ

তরী হত্যাকাণ্ডের প্রধান আসামি ও নিহতের স্বামী রোমানের ফাঁসির দাবি এবং দ্রুত বিচার আইনে মামলার বিচার সম্পন্ন করার দাবিতে টাঙ্গাইলের ঘাটাইলে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ঘাটাইল থানার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন এলাকাবাসী। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার গেটের সামনে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত মানববন্ধনে অংশ নেন স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে বক্তারা তরীর মা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেন। একই সঙ্গে হত্যার প্রধান আসামি ও নিহতের স্বামী রোমানের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান তারা।

বক্তারা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন