সখীপুরে ইয়াবাসহ দুইজন মাদক চোরাকারবারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫ । ১১:৩৮ অপরাহ্ণ

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় নিষিদ্ধ মাদকদ্রব্য ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক চোরাকারবারী গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সখীপুর থানার মাদক বিরোধী এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর থানার বাশঁবাড়ি দক্ষিনপাড়া গ্রামের মোঃ রোসমত আলী মুন্সি’র ছেলে শফিকুল ইসলাম (২৬) এবং একই জেলা ও থানার বাশঁবাড়ি বাজার এলাকার মোঃ শাহিন মিয়া’র ছেলে জাকির হোসেন (২৫)। সখিপুর থানার হতে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন