টাঙ্গাইলের মধুপুরে অটো চুরি করতে গিয়ে গণপিটুনিতে রাসেল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩ টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি জামালপুরে মাদারগঞ্জ উপজেলায়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রামে জসিমের বাড়িতে মোটরসাইকেল যোগে ৩ জন অটো চুরি করতে যায়। পরে বিষয়টি স্থানীয়রা টের পেলে দুইজন পালিয়ে যায়। এসময় রাসেল পালাতে না পারলে গ্রামের লোকজন গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে মধুপুর থানার ওসি এমরানুল কবির বলেন, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫ । ১১:৪১ অপরাহ্ণ