দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ । ২:৩৭ অপরাহ্ণ

দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ রাখা যাবে না। এ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনার অন্যতম শক্তি হলো জনগণের অংশগ্রহণ। দেশের ক্রমবর্ধমান ঝুঁকিগুলোর মধ্যে ভূমিকম্প অন্যতম। নগরে ভবন নির্মাণবিধি প্রয়োগের ঘাটতি এ ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলার পরিকল্পনায় নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের কেন্দ্রে রাখতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনায় এসব জনগোষ্ঠীর বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নেওয়ার তাগিদ দেন তিনি।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন