ঘাটাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ । ৩:৪৩ অপরাহ্ণ

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো টাঙ্গাইলের ঘাটাইল উপজেলাতেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে সরকারি জিবিজি কলেজ মাঠে দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়াটি পরিচালনা করেন ওয়্যারহাউস ইন্সপেক্টর রতন কুমার দেবনাথ।

মহড়া শেষে ঘাটাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরী তাসমিন উর্মি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হক সেন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা এবং বিআরডিবি চেয়ারম্যান হারুন অর রশিদ প্রমুখ।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন