বিমানের দাম্মামগামী ফ্লাইট ২৫ ও রিয়াদগামী ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ । ১১:২৩ পূর্বাহ্ণ

নিরাপত্তা বিবেচনায় ঢাকা থেকে দাম্মাম রুটের সকল ফ্লাইট আগামী আগামী ২৫ অক্টোবর এবং রিয়াদগামী রুটের সকল ফ্লাইট আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টায় ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বিমানের একটি ফ্লাইট।

তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে। জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন বলেও বিমান বাংলাদেশ জানিয়েছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন