স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ । ৩:৩০ অপরাহ্ণ

স্বাস্থ্য পরীক্ষার জন্য সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে।শুক্রবার (২৩ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক এই সংসদ সদস্যকে ঢামেকে নিয়ে আসে। পরে প্রয়োজনীয় মেডিকেল চেকআপ ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে পুলিশি পাহারায় তাকে দুপুর সোয়া ১২টার দিকে পুনরায় কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।ডিবি পুলিশের ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতালে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর ঢামেক থেকে আবার তাকে কেন্দ্রীয় কারাগারে ফেরত পাঠানো হয়েছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন