ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সুস্থ আছেন এবং নেতৃত্বের দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতার প্রতিনিধি আবদুল্লাহ হাজি সাদেঘি।ইরানের বিপ্লবী গার্ড বাহিনীতে (আইআরজিসি) নিযুক্ত সর্বোচ্চ নেতার প্রতিনিধি সাদেঘি বলেন, যুদ্ধের কারণে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা না গেলেও তিনি সুস্থ আছেন এবং তার দায়িত্ব পালন করছেন।যুদ্ধের মধ্যে মোজতবা খামেনির জনসমক্ষে অনুপস্থিতি নিয়ে নানা প্রশ্নের মধ্যে তার শারীরিক অবস্থা ও নেতৃত্বের বিষয়ে এ বক্তব্য দিলেন সাদেঘি।এদিকে ইরানে আরও সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইরানকে ‘ভয়াবহভাবে বিপর্যস্ত’ করেছে।এদিকে ইরান জানিয়েছে, এক দিনেই হরমুজ প্রণালিতে সাতটি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর এক দিনে ক্ষতিগ্রস্ত জাহাজের এটিই সর্বোচ্চ সংখ্যা।সূত্র: আল-জাজিরা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ । ৩:৩৩ অপরাহ্ণ