আল-আকসা মসজিদের খতিবকে আটক করল ইসরায়েলি বাহিনী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ । ৯:৫৪ পূর্বাহ্ণ

জুমার নামাজ শেষে পবিত্র আল-আকসা মসজিদ থেকে খতিব শেখ খালেদ আবু জুমআকে আটক করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। তবে কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।

ad-img

শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজ পরিচালনার পর তাকে আটক করা হয় বলে জানিয়েছে জেরুজালেম গভর্নরেটের মিডিয়া অফিস।

ad-img

সংস্থাটির তথ্য অনুযায়ী, নামাজ শেষ হওয়ার পরপরই ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ খালেদ আবু জুমআকে ঘিরে ফেলেন। পরে তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।

ad-img

তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিত্বদের চলাচল ও ধর্মীয় কার্যক্রমে বিধিনিষেধ এবং তাদের আটকের ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে বিভিন্ন মহল।

এ পরিস্থিতিতে আল-আকসা মসজিদের খতিবকে আটকের ঘটনা পবিত্র এই স্থানে ফিলিস্তিনিদের ধর্মীয় কার্যক্রম ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র : আল-জাজিরা

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন