ধনবাড়ীতে ফ্যামেলি কার্ডের তথ্যসংগ্রহে বিএনপি’র সচেতনতামূলক সভা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ । ৯:৪৫ অপরাহ্ণ

টাঙ্গাইলের ধনবাড়ীর বলিভদ্রে ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে বিএনপি’র সচেতনতামূলক পরামর্শমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১লা নভেম্বর) দুপুরে উপজেলার বলিভদ্র ইউনিয়নের পানকাতা এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

বলিভদ্র ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল কদ্দুসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, সহ-সভাপতি মনিরুজ্জামান মানিক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক খাদেমুল ইসলাম, বলিভদ্র ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাজিম উদ্দিন মাষ্টার ও ইউনিয়নের ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহকারী সুপারভাইজার মেহেদী হাসান সুজন ও তথ্য সংগ্রহকারী সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

সভায় বক্তারা স্থানীয়দের সাথে বর্তমান সরকারের ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে নানা বিষয়সহ নানা উন্নয়নের দিক তুলে ধরে বক্তব্য দেন।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন