রাজস্থানে সড়ক নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে আট শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ নভেম্বর, ২০২৬ । ৩:০৫ অপরাহ্ণ

ভারতের রাজস্থান রাজ্যের ঝুনঝুনু জেলায় সড়ক নির্মাণকাজে নিয়োজিত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে আটজন শ্রমিকের। সোমবার ঝুনঝুনু জেলার উদয়পুরওয়াতি থানা এলাকার ছাপোলি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে জানা যায়, এদিন সকালে ছাপোলি গ্রামে একটি সড়ক নির্মাণ প্রকল্পের কাজ করছিলেন একদল শ্রমিক। কাজ চলাকালীন আকস্মিকভাবে একটি গ্রেভেল-মিক্সিং (পাথর ও মাটি মেশানোর) মেশিন ওপর দিয়ে যাওয়া একটি উচ্চক্ষমতাসম্পন্ন (হাই-টেনশন) বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে। মুহূর্তের মধ্যে পুরো মেশিনে বিদ্যুৎ প্রবাহিত হলে ঘটনাস্থলেই এই প্রাণহানির ঘটনা ঘটে।

উদয়পুরওয়াতি থানার এসএইচও রামপাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, আকস্মিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই শ্রমিকদের মর্মান্তিক মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন