ঘাটাইলে ৪০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিলো ‘আলোক’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ নভেম্বর, ২০২৬ । ৩:০৬ অপরাহ্ণ

নুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চানতারা গণ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করে আলোক হেলথকেয়ার অ্যান্ড ফাউন্ডেশন হসপিটাল।

গত ২৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ক্যাম্পে প্রায় ৪০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পটি একটি সফল জনস্বাস্থ্যসেবামূলক উদ্যোগে পরিণত হয়।

সেবাগ্রহীতাদের অধিকাংশই ‘আলোক’ এর চিকিৎসাসেবা, আন্তরিকতা ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতিষ্ঠানটি।

ক্যাম্প সম্পর্কে আলোক হেলথকেয়ার অ্যান্ড ফাউন্ডেশন হসপিটালের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন বলেন, স্থানীয় জনগণের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আলোক সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী মাসগুলোতেও ঘাটাইল ও পার্শ্ববর্তী এলাকায় আরও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন