ঘাটাইলে অটোরিকশা-সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ, দুই হোটেলকে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ । ৮:৪৩ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের ঘাটাইল পৌর এলাকায় যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। পাশাপাশি খাবারের মান ও পরিবেশসংক্রান্ত অনিয়মের দায়ে দুটি হোটেলকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ নভেম্বর) দুপুর পর্যন্ত পৌর এলাকার কলেজ মোড় থেকে পুরাতন বাসস্ট্যান্ড ও সমিল রোড পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ নূরী তাসমিন উর্মি।
ঘাটাইল কলেজ মোড় এলাকায় রাস্তার দুই পাশে অবৈধভাবে অটোরিকশা ও সিএনজি দাঁড় করিয়ে রাখার কারণে দীর্ঘদিন ধরে যানজটের সৃষ্টি হচ্ছিল। এজন্য এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় হোটেল পাঁচতারাকে ৫ হাজার টাকা এবং ধানসিঁড়ি হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মিজ নূরী তাসমিন উর্মি জানান, যানজট নিরসনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন