কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ । ১:২৪ অপরাহ্ণ

কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে মাদক-সংশ্লিষ্ট ব্যক্তি, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামি রয়েছেন।

রোববার (৮ নভেম্বর) দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে মাদক উদ্ধার করা হয়। পাশাপাশি বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

অপরাধ দমন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কিশোরগঞ্জ জেলা পুলিশ।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন