টাঙ্গাইলে ২০০ কৃষক পেল বিনামূল্যে সার ও মাষকলাই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:১৬ অপরাহ্ণ

খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে মাষকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের ভূঞাপুরে ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাষকলাই বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১১ সেপ্টেম্বর) সকালে এসব পণ্য বিতরণ করা হয়।

আরও পড়ুন: মুকুলের খেতে সাফল্যের সুবাস

এ দিন উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় সুবিধাভোগী প্রতি কৃষকের মাঝে পাঁচ কেজি মাষকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও পাঁচ কেজি এমওপি সার প্রদান করা হয়।

আরও পড়ুন: পিরোজপুরের ভাসমান পেয়ারা বাজার দর্শনার্থীদের ভিড়ে মুখরিত

এ সময় উপজেলা কৃষি অফিসার মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মামুনসহ বিভিন্ন ব্লকের উপসহকারীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন