ভালো শিক্ষক পেতে হলে নিয়োগে অনিয়ম-দুর্নীতি বন্ধ করতে হবে

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল)
প্রকাশের সময়: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:০১ অপরাহ্ণ

ভালো শিক্ষক পেতে হলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. সাইফুল ইসলাম।

শুক্রবার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল হাই মিয়ার কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

বিচারপতি সাইফুল ইসলাম বলেন, “আগের আমলে রাজনৈতিক সরকারের সময় অনেকে নাম লিখতেও পারেনি, তারপরও ডোনেশনের নামে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছে। বিভিন্ন স্থানে কসাইরাও ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছে। যেখানে এমন পরিস্থিতি বিরাজ করে, সেখানে ভালো শিক্ষক পাওয়া সম্ভব নয়।”

এ সময় ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু বিনয় কৃষ্ণ বসাক, ম্যানেজিং কমিটির সদস্য মাকসুদ জামিল মিন্টু, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহআলম প্রামাণিক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ শিক্ষকবৃন্দ, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান মাওলানা শহীদুল ইসলাম।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন