এক রাতেই পুড়ে ছাই কৃষকের স্বপ্ন, দুর্বৃত্তদের আগুনে ভস্মীভূত পাকা ধান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ । ৩:৩১ অপরাহ্ণ

টাংগাইলের ঘাটাইলে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়েছে এক কৃষকের তিন বিঘা জমির ধান। ঋণ করে ফলানো ফসল এক রাতেই আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে যাওয়ার পথে কৃষক আব্দুল।

সোমবার ১৬ নভেম্বর গভীর রাতে উপজেলার জামুরিয়া ইউনিয়নের কর্ণা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা কৃষক আব্দুলের তিন বিঘা জমির ধানে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই ধান পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সারা বছরের শ্রম, ঘাম ও আশা ভরসায় ফলানো ফসল পুড়ে ছাই হয়ে যাওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন কৃষক আব্দুল।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্থানীয়দের। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষককে প্রয়োজনীয় সহায়তা দেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন