কূটনৈতিক প্রথায় এক বিরল ব্যতিক্রম ঘটিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিমানবন্দরে সরাসরি স্বাগত জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ট্রাম্পকে বহনকারী ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানটি অবতরণের পর, তিনি সিঁড়ি বেয়ে নিচে নেমে আসার সময় স্বয়ং শি জিনপিং বিমানের সিঁড়ির নিচে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানান।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, চীনা কূটনৈতিক প্রটোকলে এমন ঘটনা অত্যন্ত বিরল। মূলত গত সেপ্টেম্বরে শীর্ষ বৈঠকের আগে শি জিনপিং যখন যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রুজ এয়ার ফোর্স বেসে গিয়েছিলেন, তখন প্রেসিডেন্ট ট্রাম্প নিজে উপস্থিত থেকে তাকে যেভাবে স্বাগত জানিয়েছিলেন—তারই প্রতিদান হিসেবে চীনা প্রেসিডেন্ট এই বিশেষ সম্মান দেখালেন।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পকে দেওয়া এই উষ্ণ অভ্যর্থনা কূটনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, এর আগের রাতেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনে পৌঁছালেও তাকে বিমানবন্দরে এমন বিরল সম্মান বা প্রটোকল দেওয়া হয়নি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ । ৭:১১ অপরাহ্ণ