টাঙ্গাইলের ঘাটাইলে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ধান পুড়ে নিঃস্ব হওয়া কৃষক আব্দুলের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার জামুরিয়া ইউনিয়নের কণা এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুলের আবাদি জমিতে গিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ধানের বীজ, সরিষার বীজ, রাসায়নিক সার, আর্থিক সহায়তা ও শুকনো খাবার প্রদান করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষকের দুর্দশার খোঁজখবর নেওয়া হয় এবং তার প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, এক রাতের আগুনে কৃষক আব্দুলের স্বপ্ন ও কষ্টের ফসল পুড়ে ছাই হয়ে যায়। এতে চরম ক্ষতির মুখে পড়েন তিনি। এমন দুর্দিনে উপজেলা প্রশাসনের এই সহযোগিতা নতুন করে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা করছেন স্থানীয়রা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ । ৮:০২ অপরাহ্ণ