চট্টগ্রামে অতিরিক্ত মদ্যপানে দুই যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ । ১:০০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে অতিরিক্ত মদ্যপানের কারণে দুই যুবকের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন নান্টু ঘোষ ও উজ্জ্বল দেব। এ ঘটনায় আরও দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দীন ।

ওসি জানান, গত শুক্রবার মোহরা এলাকায় একটি অনুষ্ঠান ছিল। সেখানে কয়েকজন ব্যক্তি মদ্যপান করেন। পরে তাদের মধ্যে ৫-৬ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, অসুস্থদের মধ্যে রোববার ভোরে একজন ও সন্ধ্যায় আরেকজনের মৃত্যু হয়। এরই মধ্যে একজনকে মোহরায় এবং অন্যজনকে রাঙ্গুনিয়ায় সৎকার করা হয়েছে। সৎকারের পর পুলিশ তাদের মৃত্যুর বিষয়টি জানতে পারে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন