হামের উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০১৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ । ৬:০৮ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৬১ শিশু। এ ছাড়া ৫৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৫ জন।

সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩৮৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ শিশু। বাকি ১ হাজার ২৮০ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯০ হাজার ৩৭৭।

বিজ্ঞাপন

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ২৮ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে রোগী পাওয়া গেছে ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২৬ হাজার ৬০৮। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ৩৬ হাজার ৩৯১ শিশু। এখন পর্যন্ত হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ২৭ হাজার ৩১৪ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ শিশুর মধ্যে একজনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছিল। মৃত শিশুদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের ২ জন করে এবং সিলেট ও খুলনা বিভাগের একজন করে রয়েছে।

এদিকে, একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৬৯ জন হামের উপসর্গের রোগী পাওয়া গেছে। এ বিভাগে নতুন করে হাম শনাক্ত হয়েছে ৩২ শিশুর।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন