টাঙ্গাইলে পল্লী বিদ্যুতের ২৭৩ জন গণছুটিতে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ । ২:৪৩ অপরাহ্ণ

টাঙ্গাইল: চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে টাঙ্গাইলে পল্লী বিদ্যুৎ সমিতির ২৭৩ জন কর্মচারী গণছুটিতে রয়েছেন।

কর্মচারীরা ছুটিতে থাকলেও গ্রাহক সেবায় কোনো ধরনের অসুবিধা হচ্ছে না বলে শুক্রবার (১২ সেপ্টেম্বর) জানিয়েছেন টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী সানোয়ার হোসেন।

আন্দোলনরত পল্লী বিদ্যুতের লাইন ম্যান আসলাম মিয়া, তপু মিয়া ও সাব্বির হোসেন জানায়, সারাদেশে কর্মচারীদের অধিকার আদায়ের জন্য আন্দোলন চলমান রয়েছে। কয়েক জনকে সাময়িক বরখাস্তও করা হয়েছে। এর প্রতিবাদ ও যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে তারা গণছুটিতে রয়েছেন।

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী সানোয়ার হোসেন বলেন, জেলার ৭টি উপজেলায় ৬ লাখ ৩৫ হাজার গ্রাহক পল্লী বিদ্যুতের সেবা পাচ্ছেন। ৭৯৩ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে দাবি আদায়ের লক্ষ্যে ২৭৩ জন গণছুটিতে চলে গেছেন।

তিনি আরও বলেন, যারা ছুটিতে গেছেন তাদের কারণে গ্রাহক সেবা নিশ্চিতে কোনো সমস্যা হচ্ছে না। ঠিকাদারের কর্মচারী ও বিভিন্ন ইলেকট্রিশিয়ান দিয়ে সেবা কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন