টাঙ্গাইলে মাদকের ভয়াবহতা আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সূত্র দৈনিক ইনকিলাব
প্রকাশের সময়: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ । ৫:১০ অপরাহ্ণ

টাঙ্গাইলে মাদকের ভয়াবহতা আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে টাঙ্গাইল পাবলিকেশন্সের উদ্যোগে এ আলাচনা সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

এতে প্রধান অতিথি ছিলেন ইউএনডিপির সাবেক কর্মকর্তা হুমায়ুন কবির সরকার। প্রধান আলোচক ছিলেন সরকারি সা’দত কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আশেকুল হাসান।

প্রিন্সিপাল ইবরাহীম খাঁ অধ্যয়ন ও মানব সেবা সংস্থার সভাপতি মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুমুদিনী কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, ডেলটা লাইফ ইনসিওরেন্সের জেনারেল ম্যানেজার এম এ হান্নান সরকার, সহযোগী অধ্যাপক আব্দুর রহমান প্রমুখ।

আলোচনা সভা বক্তারা বলেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। মাদক ধ্বংস করছে তরুণদের মেধা ও সৃজনশীলতা। এতে সামাজিক অবক্ষয় হচ্ছে, পরিবার ধ্বংস হচ্ছে। মাদককের এ ভয়াবহতারোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

আলোচনা শেষে অতিথিবৃন্দ মাদকের ভয়াবহতা : ইসলাম কি বলে গ্রন্থের মোড়ক উন্মোচন করে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন