কালিহাতী গোল্ডকাপ ফুটবলের ফাইনালে ট্রাইব্রেকারে জয় গোপালপুর একাডেমির

খবরবাংলা
প্রকাশের সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ । ৩:৩১ অপরাহ্ণ

টাঙ্গাইলের কালিহাতীতে অনুষ্ঠিত হলো সূচনা কালিহাতী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য ফাইনাল ম্যাচ। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কালিহাতী হাই স্কুল মাঠে জমজমাট এই ফাইনাল খেলায় মুখোমুখি হয় কালিহাতীর বাংড়া ইউনিয়ন ফুটবল একাদশ এবং গোপালপুরের মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি।

নির্ধারিত ৭০ মিনিটের খেলায় গোলশূন্য ড্র হলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে ৪-০ গোল ব্যবধানে জয় পায় মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি গোপালপুর একাদশ।

আরও পড়ুন
স্কুলছাত্রী অপহরণ মা’ম’লা’র প্রধান আসামি গ্রে’প্তা’র টাঙ্গাইল থেকে ভিকটিম উদ্ধার
ধানের শীষে ভোট দিন টাঙ্গাইল হবে উন্নত শহর : সুলতান সালাউদ্দিন টুকু
ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন বিএনপির মালয়েশিয়া শাখার সভাপতি বাদলুর রহমান খান বাদল। উপস্থিত ছিলেন কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, সূচনা কালিহাতী গোল্ডকাপ টুর্নামেন্টের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সাধারণ সম্পাদক এনামুল হক এবং গোপালপুর একাডেমির কোচ গোলাম রায়হান বাপন।

খেলা শেষে আয়োজকরা বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। দর্শকদের উপচেপড়া ভিড়ে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে, যা স্থানীয় ফুটবলের প্রতি মানুষের গভীর আগ্রহকে প্রমাণ করে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন