ভূঞাপুর উপজেলা এনসিপির সমন্বয় কমিটি গঠন

বায়ান্ন নিউজ
প্রকাশের সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ । ১২:৪৭ পূর্বাহ্ণ

টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) এনসিপি’র মূখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও সদস্য সচিব আখতার হোসেন এ কমিটির অনুমোদন দিয়েছেন। অনুমোদন পত্রে ২৫ সদস্যের কমিটি প্রকাশ করা হয়।

কমিটি অনুমোদন পত্রটি কেন্দ্রীয় জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেইজে পোস্ট করা হয়েছে। কমিটিতেে হাসান ইমাম খান তালুকদারকে প্রধান সমন্বয়কারী করা হয়েছে।

কমিটির অন্যরা হলেন, যুগ্ম সমন্বয়কারী, জহুরুল ইসলাম, হযরত আলী, আল আমিন, জাহিদ হাসান, রনি শেখ, রফিকুল ইসলাম, আয়ুব আলী, খলিলুর রহমান। কার্য নির্বাহী সদস্যরা হলেন, শাহজাহান কবির রিপন,বেলাল হোসেন, সুজন মিয়া,আব্দুল হামিদ তালুকদার, আবু তালেব, সোহাগ রানা, জামান প্রামাণিক, ফারুক শেখ, ফরিদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, তোতা মিয়া, আতিক হাসান, নয়ন, রফিকুল ইসলাম রুবেল, সাখাওয়াত হোসেন ও তুহিন ইসলাম। সমন্বয়ক হাসান ইমাম তালুকদার, যুগ্ম সমন্বয়ক হযরত আলী ও জহুরুল ইসলাম। আগামী তিন মাস অথবা আহবায়ক কমিটি গঠনের পুর্ব পর্যন্ত এ কমিটির মেয়াদ থাকবে শর্তে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন