টাঙ্গাইল-জামালপুর-শেরপুরে ৪৮ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে

ডেইলি স্টার
প্রকাশের সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ । ৬:৩৪ পূর্বাহ্ণ

টাঙ্গাইল, জামালপুর, শেরপুর ও এর আশপাশের এলাকাগুলোতে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, ব্রহ্মপুত্র বেসিন এলাকার গ্যাস সঞ্চালন লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য টাঙ্গাইলের চন্দ্রা, ঘাটাইল ক্যান্টনমেন্ট, গোপালপুর পৌরসভা, তারাকান্দি, সরিষাবাড়ি উপজেলা, জামালপুর সদর, শেরপুর ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে ওই বার্তায়।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন