টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা জনি গ্রেপ্তার

বায়ান্ন নিউজ
প্রকাশের সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:১৪ অপরাহ্ণ

টাঙ্গাইল যৌনপল্লী থেকে শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। যুবলীগ নেতা শাহ জনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামী। সে টাঙ্গাইল পৌর শহরের আকুর টাকুর পাড়ার মো. ইসরাফিলের ছেলে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহ জনিকে যৌনপল্লী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়নি।

২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টায় শহরের বটতলা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এসময় কালিহাতীর চিনামুরা গ্রামের লাল মিয়া গুলিবিদ্ধ হন। পরে লাল মিয়া বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ ২৩০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় অজ্ঞাত ১৫০ জন থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় শাহ জনি ৪১ নম্বর আসামি।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন