কালিহাতীতে অবৈধ বালু ব্যবসায় ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ । ২:৫৬ অপরাহ্ণ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সরকারি রাস্তা দখল ও জনদূর্ভোগ সৃষ্টি এবং অনুমোদনবিহীন বালু ব্যবসা পরিচালনার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় এলেঙ্গা পৌরসভার ভাবলা ঘাট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম। অভিযানে চার লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এছাড়া নারান্দিয়া ইউনিয়নের লুহুরিয়া এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ঘটনায় একটি ড্রেজার মেশিন ও আনুমানিক ৫০০ মিটার পাইপ ধ্বংস করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম বলেন, “সরকারি রাস্তা, খেলার মাঠ, পার্ক বা জনসমাগমের স্থানে বালু স্তুপ বা ব্যবসা জনদূর্ভোগ সৃষ্টি করে এবং আইনবিরোধী। ব্যবসায়ীদের অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও এই ধরনের অভিযান চালিয়ে স্থানীয়দের স্বাভাবিক চলাচল ও জনসাধারণের সুবিধা নিশ্চিত করা হবে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন