ঘাটাইল থানার ধর্ষণ মামলার আসামী কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ । ৩:৪১ অপরাহ্ণ

টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার অপহরণ ও ধর্ষণ মামলার অভিযুক্ত আসামী নাসির উদ্দীন (১৮) কে গ্রেপ্তার করেছের র‌্যাব। একইসাথে অপহৃত ভিকটিম কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটায় সিপিসি-২, র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের সহায়তায় কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার হারুয়া চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার এজাহার সূত্রে জানা যায় যে, বাদীর কলেজ পড়ুয়া নাবালিকা মেয়েকে ধৃত আসামী নাসির উদ্দীন মোবাইল ফোনসহ বিভিন্ন মাধ্যমে প্রেমের প্রস্তাব দিতো। বাদীর মেয়ে প্রস্তাবে রাজী না হলে ধৃত অভিযুক্ত ক্ষুদ্ধ হয়ে উঠে। বাদী অভিযুক্তের অভিভাবকদের বিষয়টি অবগত করলে তারা কোন কর্ণপাত না করে বিয়ের প্রস্তাব প্রদান করে। বাদীর মেয়ে নাবালিকা হওয়ায় বিবাহ দিতে অপরাগতা প্রকাশ করে। তৎপ্রেক্ষিতে গত ১৮ জুলাই ২০২৫ তারিখ সকাল অনুমান ৬ টায় ধৃত অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে এজাহার নামীয় অন্যান্য অভিযুক্তগণের সহায়তায় বাদীর বসতবাড়ীর কিছুদূর থেকে বাদীর নাবালিকা কন্যাকে অপহরণ করে অভিযুক্তের বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে পরবর্তীতে ভিকটিম এর মা বাদী হয়ে বিজ্ঞ আদালতে পিটিশন মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালতের আদেশে ঘাটাইল থানার মামলা নং-০১, তারিখ-০১ আগস্ট ২৫, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭/৯(১)/৩০ রজু হয়।

এরই প্রেক্ষিতে, সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটায় সিপিসি-২, র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের সহায়তায় কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন হারুয়া চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় প্রধান অভিযুক্ত নাসির উদ্দীন (১৮) কে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা এবং উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতে প্রদানের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন