টাঙ্গাইলে ১৪ দিন ব্যাপী আনসার মৌলিক প্রশিক্ষন শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ । ৬:৩৩ অপরাহ্ণ

টাঙ্গাইলে ১৪ দিন ব্যাপী উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষন ২য় ধাপ শুরু হয়েছে। সোমবার টাঙ্গাইল জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ প্রশিক্ষন দেয়া হচ্ছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. রেজাউল ইসলাম আনুষ্ঠানিক ভাবে এ প্রশিক্ষনের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট মো. আলমগীর হোসেন ও ভূয়াপুর উপজেলা অফিসার মো. শরীফ হোসেন। এ প্রশিক্ষনে জেলার ৬ টি উপজেলা থেকে ১৭২ জন আনসার সদস্য অংশ গ্রহন করেন।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন