টাঙ্গাইলের ঘারিন্দায় আলেম পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:১৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আলেম হাফেজ মুফতী রেজাউল করিমসহ তার পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঘারিন্দা ইউনিয়নের আউলটিয়া বাজারে ঘন্টাব্যাপি তারা মানববন্ধন করেন।

মামলা সূত্রে জানা যায়, ওয়ারিশানা সম্পত্তির ভাগ বাটোয়ারার বিষয়াদি নিয়ে বিবাদী আব্দুল্লাহ (২৮) পিতা- মোশারফ হোসেনসহ অজ্ঞাতনামা আরো ৩/৪জন ব্যক্তি মিলে চাচাতো ভাই রেজাউল করিমসহ তার পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র ও রাম দাঁ, চাইনিজ কুড়াল এবং লোহার রড দিয়ে এলোপাথাড়ি কোপায়। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় গুরুতর রক্তাক্ত আহত অবস্থায় পিতা আবু বক্কর সিদ্দিক, মা নাছরিন ও বড় ভাই ফজলুল করিমসহ টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি হন।

হাসপাতালে কর্তব্যরত ডাক্তার পিতা আবু বক্কর সিদ্দিক ও মা নাছরিন ও বড় ভাই ফজলুল করিমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের দ্রুত ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
মানববন্ধনে ভূক্তভোগি পরিবার ও এলাবাসি এ ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে শাস্তির দাবি জানান প্রশাসনের কাছে।

মানববন্ধনে আউলটিয়া ৪নং ওয়ার্ড মেম্বার আনোয়ারুল হোসেন বাকি, মাহমুদুল হাসান বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল লতিফ তালুকদার, মাহমুদুল হাসান বিদ্যা নিকেতনের সভাপতি গোলাম মোস্তফা, আউলটিয়া ডিজি ক্লাবের সভাপতি সেলিম রেজা, আলমগীর হোসেনসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন