টাঙ্গাইলের শ্রেষ্ঠ ওসি বাসাইল থানার জালাল উদ্দিন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ । ৪:২৭ অপরাহ্ণ

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন বাসাইল থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ের দরবার হলে মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, অপরাধ দমন, আইনশৃঙ্খলার উন্নয়ন, মাদক নির্মুল, পলাতক আসামি গ্রেপ্তারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করায় বাসাইল থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিনকে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় টাঙ্গাইল জেলা পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জগন উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বাসাইল থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন বলেন, প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে পুলিশ প্রশাসনে জনগণের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। এই পুরস্কার আমাদের দায়িত ও কর্তব্যকে আরও প্রশারিত করে দিয়েছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন