টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন মির্জাপুরের রাকিবু হাসান। তিনি উপজেলার মস্তমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রপ্ত প্রধান শিক্ষক। বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ জেলা পর্যায় গুণী শিক্ষক বাছাইয়ে তিনি এই শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
রাকিবুল হাসান উপজেলার উয়ার্শী ইউনিয়নের নবগ্রাম গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো রহিজ উদ্দিন মৃধার ছেলে। তিনি ২০১০ সাল থেকে শিক্ষকতা পেশার নিয়োজিত আছেন।
গত ১৪ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে গুণী শিক্ষক বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। এই প্রতিযোগিতায় উপজেলার মস্তমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম রাকিবুল হাসান সহকারী শিক্ষক ক্যাটাগরিদে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হন। তিনি এর আগেও ২০১৯ ও ২০২২ সালে জেলা পর্যায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।
রাকিবুল হাসান পাঠ দানের পাশাপাশি বাংলা মাষ্টার ট্রেইনার এবং স্কাউট ইউিিনট লিডার হিসেবে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন।
শামসুল ইসলাম সহিদ, ২০-০৯-২০২৫, ০১৭১২৭৩৮৫৩৮

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:০১ অপরাহ্ণ