মির্জাপুরে আসছেন গিয়াস উদ্দিন তাহেরী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:২০ অপরাহ্ণ

টাঙ্গাইলের মির্জাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। আগামী ৭ অক্টোবর আজগানা ইউনিয়নের চিতেশ্বরী মাটিয়াখোলা আনোয়ারুল উলুম মাদরাসা ও এতিমখানার উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়েছে।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। চিতেশ্বরীর কুলিয়াঘাটা মাদ্রাসা মাঠে বাদ এশা থেকে তিনি তাফসীর পেশ করবেন। এর আগে বাদ মাগরিব থেকে তাফসীর পেশ করবেন খিলক্ষেত বরুয়া শাহী জমে মসজিদের খতিব মুফতি তোফাজ্জল হুসাইন আক্তারী।

আলহাজ্ব মো. সোহরাব হোসেন সিকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জাপুর উপজেলার সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।

এবিষয়ে আয়োজক প্রতিষ্ঠান আনোয়ারুল উলুম মাদরাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ বলেন, “এ আয়োজনের মাধ্যমে সামাজিক ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি জাগ্রত করা হবে।”

আয়োজক কমিটির আহ্বায়ক হানিফ চৌধুরী জানান, “এ ধরনের মাহফিল শুধু ধর্মীয় শিক্ষা নয়, সমাজে মনন ও ঐক্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

উল্লেখ্য, মাহফিলটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় জনগণের পাশাপাশি সামাজিক সংগঠন আদর্শ যুব পরিষদ সার্বিক সহযোগিতা করছে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন