গোপালপুরে অবৈধ চায়না জাল ধ্বংস, মাছের প্রজন্ম রক্ষা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:৫৬ অপরাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় মাছের প্রজন্ম রক্ষার উদ্দেশ্যে অবৈধ চায়না জাল ধ্বংসে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তুহিন হোসেনের নেতৃত্বে নগদাশিমলা ইউনিয়নের কইচাবিল ও পোড়াবাড়ি এলাকায় প্লাবনভূমিতে অভিযান পরিচালিত হয়।

অভিযানে প্রায় ৫০০ মিটার নিষিদ্ধ চায়না জাল জব্দ করে জনসম্মুখে আগুন দিয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, গোপালপুর থানা পুলিশের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে অবৈধ চায়না জাল ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, এই পদক্ষেপ জেলেদের সঠিক পদ্ধতিতে মাছ ধরায় উৎসাহিত করবে এবং প্রাকৃতিক জলাশয়ের মাছের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন