টাঙ্গাইলে হেযবুত তওহীদের রাষ্ট্রসংস্কার প্রস্তাবনা বিষয়ে সাংবাদিকদের সাথে গোলটেবিল বৈঠক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ । ৫:৪২ অপরাহ্ণ

টাঙ্গাইলে হেযবুত তওহীদের রাষ্ট্রসংস্কার প্রস্তাবনার অংশ হিসেবে ‘তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা’ বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের নিরালা মোর হোটেল পিয়াসির দ্বিতীয় তালায় আয়োজিত গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাহিত্য বিষয়ক সম্পাদক রিয়াদুল হাসান। এসময় হেযবুত তওহীদের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি নাজিম আল ইসলামের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধের উপর অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মেতিজান মাখদুমা পন্নী, ময়মনসিংহ বিভাগের সভাপতি এনামুল হক বাপ্পা, জেলা শাখার সাধারণ সম্পাদক মামুন পারভেজ, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম নাফে, ইংরেজি দৈনিক নিউএজ এর প্রতিনিধি হাবিব খান, একুশে টেলিভিশনের প্রতিনিধি কাজী তাজউদ্দিন রিপন, সাংবাদিক অলক কুমার দাস ও দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি মুক্তার হাসান প্রমুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান টিটু। বৈঠকে বক্তারা মূল প্রবন্ধের ১২টি অনুচ্ছেদের ৬৭টি দফা নিয়ে নিজেদের মতামত উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, দেউলাবাড়ী, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন