শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর পৌরসভার পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছে পৌরসভা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পৌর প্রশাসকের অফিস কক্ষে পৌর এলাকার ২৪টি পূজা মণ্ডপের নেতৃবৃন্দের হাতে ৫০০০ টাকা করে আর্থিক অনুদান তুলে দেন পৌর প্রশাসক ও মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন। এসময় মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবির ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ । ৯:৩৭ পূর্বাহ্ণ