টাঙ্গাইলে ধলেশ্বরী নদীর শ্যামারঘাটে নৌকাবাইচ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ । ১০:২২ পূর্বাহ্ণ

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ধলেশ্বরী নদীর শ্যামারঘাট নামক স্থানে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় যুব সমাজ আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

টাঙ্গাইল জেলা তাঁতি দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা জাতীয়তাবাদী যুব দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, সহ-সভাপতি মামুন সরকার, বাঘিল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান মিয়া রিপন, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন লাভলু মিয়া।

বক্তারা বলেন, গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা। বছরের পর বছর ধরে ঐতিহ্যবাহী প্রতিযোগিতা চলে আসছে। তারই ধারাবাহিকতায় এ আয়োজন করায় স্থানীয় যুব সমাজকে ধন্যবাদ জানিয়ে বক্তারা আগামিতেও এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করতে ঢালান গোপালপুর, গোয়ালপাড়া, চকচৌবাড়িয়াসহ আশপাশের নানা বয়সী কয়েক হাজার নারী-পুরুষ-শিশু নদীর দুই তীরে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী নৌকার মাঝিমাল্লাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টাঙ্গাইল-ময়মনসিংহ রোড, ঘাটাইল, টাঙ্গাইল-১৯৮০। মোবাইল : +৮৮০১৭৬৪-২৬৬৪৭৫

প্রিন্ট করুন